
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে হল থেকে মিছিল নিয়ে বেরিয়েছেন আবাসিক হলের ছাত্রীরাও। আজ রাত সাড়ে ১০টার দিকে প্রতিটি হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জুবেরী ভবনে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন তাঁরা।
শনিবার রাত সাড়ে ৯টায় পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন। এরপরই মেয়েরা হল থেকে মিছিল নিয়ে বেরিয়ে যান।
এ সময় তাঁরা ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, কোটা প্রথা বাদ দে’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার বলেন, ‘আমরা আর কোনো কোটা ফেরত চাই না। এই কোটার জন্য আমরা অভ্যুত্থান ঘটিয়েছি। আমাদের হাজারো ভাই-বোন শহীদ হয়েছেন। পোষ্য কোটার নামে এই বিশ্ববিদ্যালয়ে কোনো কোটা আমরা গ্রহণ করব না।’
এর আগে আজ বেলা আড়াইটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার পোড়ান। এরপর বেলা সাড়ে ৩টার দিকে তাঁরা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। এ সময় তাঁরা উপ-উপাচার্যের গাড়ি আটকান এবং সেখানে টাকা ছুড়ে মারেন।

এরপর তাঁরা উপ-উপাচার্য মাইন উদ্দিনের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। এতে তিনি তাঁর বাসভবনে প্রবেশ করতে পারেননি।
পরে মাইন উদ্দিন ও প্রক্টর মাহবুবর রহমান জুবেরী ভবনে প্রবেশের চেষ্টা করলে তখন আবার বাধার সম্মুখীন হন। এ সময় কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, উপ-উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়।
এই ধ্বস্তাধস্তিতে শিক্ষার্থীসহ কয়েকজন সাংবাদিক আহত হন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে