
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কবরস্থান থেকে ১৬টি কংকাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে গত সোমবার রাতের কোনো এক সময় কবরগুলো খুঁড়ে এসব কংকাল দুর্বৃত্তরা নিয়ে যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
আজ বুধবার (২২ অক্টোবর) ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কবরস্থান ঘিরে ভিড় করেন অসংখ্য মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল মঙ্গলবার ফজরের নামাজ শেষে কয়েকজন মুসল্লি কবরস্থানে গিয়ে দেখেন কয়েকটি কবরের মাটি খোঁড়া। কাছে গিয়ে দেখা যায়, কবরগুলো ফাঁকা। কংকাল নেই। ঘটনাস্থলে পড়ে ছিল চোরদের ব্যবহৃত একটি ট্রাউজার, গেঞ্জি ও কবর খোঁড়ার যন্ত্র।
স্থানীয় স্কুলশিক্ষক ছানোয়ার হোসেন বলেন, যেসব কবর খোঁড়া হয়েছে, সেসবে এক থেকে দেড় বছর আগে মানুষ দাফন করা হয়েছিল।
কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার ও সদস্য গোলজার হোসেন জানান, গত সোমবার অমাবস্যার রাতে কবরস্থানটিতে ঢুকে দুর্বৃত্তরা ১৬টি কবর খুঁড়ে কংকাল নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা খোঁড়া কবরগুলোয় নতুন করে মাটিচাপা দেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, ঘটনা সম্পর্কে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে