পাবনার আটঘরিয়ায় বিদ্যুতায়িত হয়ে রাসেল হোসেন (১৩) ও ফারাজানা ইয়াসমিন (১৫) নামের স্কুলপড়ুয়া দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে একদন্ত ইউনিয়নের নরজান গ্রামে এ ঘটনা ঘটে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা নরজান গ্রামের মো. হিরোক ইসলামের ছেলে-মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাঁদের মা রাজেদা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফারজানা ও রাসেল একদন্ত উচ্চ বিদ্যালয়ের দশম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন আলাল বলেন, বুধবার পবিত্র আশুরা উপলক্ষে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরোক ইসলামের ছেলে রাসেল তাদের তাঁতের মেশিন চালাতে যান। এ সময় রাসেল বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করতে বড় বোন ফারজানা এগিয়ে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এরপর দুজনকে উদ্ধার করতে তাদের মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তাঁকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের বাবা হিরোক ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজকে ছুটির দিনে শ্রমিকেরা কাজে আসেনি। তাই ছেলে তাঁত চালাতে গেছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গেছিল। আমরা একটুও টের পাইনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুজন কলিজার টুকরা আমাদের ছেড়ে চলে গেল।’
আটঘরিয়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা এখানে আসছি। মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৩০ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে