
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুজ্জামান কামরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার রাত ২টার দিকে রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে কামরুজ্জামানের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি নগরের মহিষবাথান মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়র রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুজ্জামান কামরুর হৃদ্রোগের সমস্যা ছিল। এ জন্য গত শনিবার তাঁকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। মৃত্যুর পর তার মরদেহ রাজশাহী নেওয়া হয়। আজ বাদ আসর মহিষবাথান কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।
কামরুজ্জামান কামরু এক সময় ছাত্রমৈত্রী-ওয়ার্কার্স পার্টি করতেন। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি বিএনপিতে নিষ্ক্রিয় হয়ে যান। আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও দলটির নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর নামে দুটি মামলা হয়েছিল। যদিও তিনি আত্মগোপন করেননি।
কামরুজ্জামান টানা চারবার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। সম্প্রতি কাউন্সিলরদের অপসারণ করা হলে তিনি ঢাকায় যান। ছিলেন বোনের বাসায়। তার নামে দায়ের হওয়া মামলা দুটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিনও নেন। তবে রাজশাহী ফেরার আগেই তিনি মারা গেলেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে