
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার ‘অজ্ঞাত’ সহকারী প্রক্টরসহ ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন নিহতের বাবা মো. জামাল উদ্দিন। এজাহারে কলেজছাত্র শিমুলকে শারীরিক নির্যাতন করে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ২৩ জানুয়ারি রাতে রাবি ক্যাম্পাস থেকে রাজশাহী কলেজের ছাত্র শিমুলকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে, পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করে।
মামলার এজাহারে জানা গেছে, ২৩ জানুয়ারি রাত ৯টার দিকে নিহত কলেজছাত্র শিমুল তাঁর এক মেয়েবন্ধুকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এমন সময় ড. কুদরাত-ই-খুদা একাডেমিক ভবনের সামনে পৌঁছালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অজ্ঞাত সহকারী প্রক্টর মোটরসাইকেলের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে বলেন, ‘তোমরা কারা।’ তখন শিমুল উত্তর দেওয়া মাত্রই অজ্ঞাত সহকারী প্রক্টর ‘ধর ধর’ বলে চিৎকার করেন।
এ সময় কিছু অজ্ঞাত ব্যক্তি ও শিক্ষার্থী শিমুলকে ধাওয়া করে। একপর্যায়ে তৃতীয় ও চতুর্থ বিজ্ঞান ভবনের মাঝে থাকা শিক্ষার্থীরা অজ্ঞাত ওই সহকারী প্রক্টরের নির্দেশে মোটরসাইকেলের গতিরোধ করার জন্য ধাওয়া দিয়ে আসে।
এতে আরও বলা হয়, এ সময় তাঁদের মধ্যে একজন শিক্ষার্থী ব্যাডমিন্টন খেলার ব্যাট দিয়ে পেছন থেকে শিমুলের ঘাড়ে আঘাত করে মোটরসাইকেল থামায়। পরে মোটরসাইকেল থেকে শিমুলের সঙ্গে থাকা বন্ধু জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে (১৭) নামিয়ে সেই সহকারী প্রক্টর চড়-থাপ্পড় মারেন।
রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০-১৫ শিক্ষার্থী ওই সহকারী প্রক্টরের নির্দেশে শিমুলকে নিয়ে শারীরিক নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে শিমুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক বলেন, ‘নিহত শিমুলের বাবা বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছেন। মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। তদন্তের জন্য প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ছাড়া সিসিটিভি ফুটেজ ও সুরতহাল রিপোর্ট সংগ্রহের জন্য কোর্টে আবেদন করা হয়েছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে