
রাজশাহী থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ ধর্মঘট করছেন তাঁরা। আজ সোমবার (১৮ মে) সকাল থেকে বাস বন্ধ রেখে তাঁদের নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান করতে দেখা গেছে।
এদিকে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন। শিরোইলে বাস টার্মিনাল এলাকায় দূরপাল্লার বাসের কাউন্টারগুলো বন্ধ থাকলেও সেখানে অপেক্ষা করছেন যাত্রীরা। কয়েক দিন পরপরই এভাবে বাস বন্ধ রাখায় তাঁরা ক্ষোভ প্রকাশ করছেন।
কুমিল্লায় যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদের জন্য বাড়ি যাব। একটু আগে আগেই ছুটি নিয়েছি। এসে দেখছি বাস বন্ধ। কয়দিন আগেও বাস বন্ধ ছিল। রাজশাহীতে মাঝেমাঝেই শ্রমিকেরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।’
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেছে। ২১ সদস্যের এই কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রফিকুল ইসলাম পাখি এর আগে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি তাঁর নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলা হয়। এখন শ্রমিকদের একাংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচন চাচ্ছেন। রফিকুল ইসলাম পাখি শ্রমিক দলের রাজশাহী মহানগরেরও সভাপতি। বাস কেন বন্ধ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো জানি না ভাই কে বাস বন্ধ করেছে। দেখি, খোঁজ নিই।’
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকেরা বাস বন্ধ রেখেছে। আমি পুলিশ কমিশনার অফিসে এসেছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে