আসন্ন বাজেটে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে ‘দিনের আলো হিজড়া সংঘ’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ দাবি জানায়।
দ্বাদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন। এই বাজেটেই হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় মানুষদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হিজড়া জনগোষ্ঠীর মিস পলি। তিনি বলেন, ‘দেশে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা ১ লাখের বেশি। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের হিসাবে মাত্র ১০-১২ হাজার। সরকার ২০১৪ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। কিন্তু স্বীকৃতি পাওয়ার পরও নানা মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। তাই আসন্ন বাজেটে তিনি এ জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি।’
সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিজড়া সুলতানা আহমেদ সাগরিকা বলেন, ‘হিজড়ারা মাত্র ৬০০ টাকা ভাতা পান। এই টাকা দিয়ে কী কেনা যায়? অথচ অনেক খাতে অনেক টাকা ভাতা দেওয়া হচ্ছে। হিজড়াদের ভাতা বাড়ানোর দাবি জানাই।’ তিনি জনপ্রতিনিধি হিসেবে আসন্ন রাজশাহী সিটি করপোরেশনের বাজেটে তাদের এই জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ চাইবেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি জয়িতা মোহনা মুহিন, কোষাধ্যক্ষ মিস জুলি, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন, প্রোগ্রাম অফিসার রায়হানুল হক প্রমুখ।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে