
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে তারা হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, এই ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৩ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছে ১০ জন।
বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন রোগী। হামের সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত হাসপাতালে মোট ৪৫২ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল কার্যক্রম আগামী ৭২ ঘণ্টার মধ্যে চালু করতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের এক চালককে পুলিশের মারধরের অভিযোগ তুলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পরিবহনের চালকেরা।
৯ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এলপি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে ডিলার ও খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে।
২২ মিনিট আগে