
পাবনার বেড়া উপজেলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম মোজাহার মোল্লা (৭২)। অভিযোগ উঠেছে তাঁর নাতির সঙ্গে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বেড়া পৌর সদরের বড় পায়না মহল্লায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার ফজর আলী মোল্লাকে (৫০) আটক করেছে পুলিশ।
নিহত মোজাহার মোল্লা ওই মহল্লার মৃত হারুন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে মোজাহার মোল্লার নাতির সঙ্গে তার সহপাঠীর ক্রিকেট খেলা নিয়ে বিদ্যালয়ে কথা–কাটাকাটি হয়। সেখানে শিক্ষকেরা তাদের ঝামেলা মিটিয়ে দেন। তারা দুজনই বেড়া এম এ উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
নিহতের ছোট ছেলে জাহিদ মোল্লা বলেন, ‘গতকাল বুধবার বিকেলে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়েছিল তার ভাইয়ের ছেলেরা। এ সময় তার ভাতিজার সহপাঠী ও তাদের পক্ষের লোকজন তাদের মারধর করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে স্থানীয় কাউন্সিলর ও পুলিশ গিয়ে বিষয়টি মিটিয়ে দেবেন বলে আশ্বাস দিয়ে তাদের থামিয়ে দেয়।’
এর মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই পক্ষের লোকজন তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তার বাবা মোজাহার মোল্লা তাদের নিষেধ করতে গেলে কাঠের বাটাম দিয়ে ঘাড়ে আঘাত করে হামলাকারীরা। আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়া হামলায় নারী-পুরুষসহ পাঁচজন আহত হন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হামলা জড়িতের অভিযোগে ফজর আলী মোল্লাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই হামলায় জড়িত একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে