
বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে রাজশাহীর চারঘাটের সারদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে ৩৫৭ জন টিআরসি অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন পুলিশ একাডেমির অধ্যক্ষ জিল্লুর রহমান। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন।
এর আগে অধ্যক্ষ জিল্লুর রহমান প্রশিক্ষণার্থী পুলিশ কনস্টেবলদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে নিষ্ঠা ও সততার সঙ্গে আপনারা দায়িত্ব পালন করবেন। প্রতিনিয়ত জনসেবা, জ্ঞানচর্চা ও বাস্তব জীবন হতে শিক্ষা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করতে হবে। আপনাদের আইন ও বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব, যোগ্যতা, আন্তরিকতা ও পেশাদারির মাধ্যমে আইনশৃঙ্খলার মতো মহান দায়িত্ব পালন করতে হবে।’
জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশ সব প্রতিবন্ধকতা জয় করে স্থিতিশীল ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে পরিচিত। বর্তমান সরকার পুলিশকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মানোন্নয়ন করে বাংলাদেশের পুলিশকে বিশ্বমানের সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার সর্বাত্মক প্রচেষ্টা চালু করেছে।’

তিনি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশের কর্মপরিধি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে পরিবর্তিত হচ্ছে অপরাধ কৌশল। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সময়োপযোগী আধুনিক পুলিশ গড়ে তোলার প্রত্যয়ে দীর্ঘদিন পর পুলিশ কনস্টেবল নিয়োগে আমূল এবং আধুনিকভাবে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। অতি স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে পুলিশের এক নবযাত্রা সূচিত হয়েছে, রচিত হয়েছে এক নতুন ইতিহাস।’
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, নবীন কনস্টেবলদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে