
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটের মাঠে নেমে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছেন জাহিন বিশ্বাস এষা। শুরু থেকেই সংবাদমাধ্যমের ক্যামেরার ফোকাস ছিল ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম জোটের এই এজিএস প্রার্থীর দিকে। তবে ভোটের ফলাফলে তিনি লড়াই জমাতে পারছেন না।
পিছিয়ে পড়ছেন ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী সালমান সাব্বিরের থেকে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টা পর্যন্ত মোট ৯টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এর প্রতিটিতেই সর্বোচ্চ ভোট পেয়েছেন সালমান। তবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন এষা।
রাত সাড়ে ৩টায় সবশেষ নবাব আব্দুল লতিফ হলের ফলাফলে দেখা গেছে, এষা পেয়েছেন ২৪৯ ভোট। আর সালমানের বাক্সে পড়েছে ২৭৮টি ভোট। সব মিলিয়ে ৯ কেন্দ্রে এষা পেয়েছেন ২ হাজার ৫৩৬ ভোট। আর সালমান এগিয়ে আছেন ৩ হাজার ২৪২ ভোট নিয়ে।
লতিফ হলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৫১৮ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ১৩৭ ভোট। এ পর্যন্ত জাহিদ ৫ হাজার ৯৯৬ ভোট ও আবির ১ হাজার ৬১৩ ভোট পেয়েছেন।
জিএস পদে আগের ৮ হলের মতো লতিফ হলেও সর্বোচ্চ ৪৮৪ ভোট পেয়েছেন আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। আর তাঁর প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের ফাহিম রেজা পেয়েছেন ১৮৪ ভোট। এ পর্যন্ত আম্মার ৫ হাজার ৭২১ ও ফাহিম ২ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন।
রাবিতে মোট হলের সংখ্যা ১৭টি। এর মধ্যে ছেলেদের ছয়টি ও মেয়েদের ১১টি হল। এখনও ছেলেদের ৮টি হলের ফল ঘোষণা বাকি। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর মেশিনে ব্যালট গণনার পর ফল ঘোষণা করা হচ্ছে।

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৫ মিনিট আগে
শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের এমডি ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে পুলিশের ব্যর্থতাও রয়েছে। এ মন্তব্য করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। গতকাল রোববার রাতে দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে
২৩ মিনিট আগে