তৃতীয়বারের মতো রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার ভোটগ্রহণের পর এ পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি। প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থী তার ধারেকাছেও নেই।
একাধিক সূত্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১৪৪টি কেন্দ্রে খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৪৬ হাজার ৭৭৫ ভোট পেয়েছেন। নির্বাচন থেকে সরে যাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলমের হাতপাখা প্রতীকে পড়েছে ১২ হাজার ৫৫২ভোট। জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার গোলাপ ফুল প্রতীকে ১১ হাজার ২৩ ভোট পেয়েছে।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৭৭ ভোট। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণের পর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে ফল ঘোষণা করা হচ্ছে।
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সমর্থনে ২০০৮ সালে প্রথমবারের মতো এ শহরের মেয়র হন। এরপর ২০১৩ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হন তিনি।
তবে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির বুলবুলকে বড় ব্যবধানে পরাজিত করে লিটন মেয়র হন। এবার সিটি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের আগে তিনি মেয়রের পদ থেকে পদত্যাগ করেন। এই নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো রাজশাহীর মেয়র হতে যাচ্ছেন।
মেয়র থাকা অবস্থায় রাজশাহীতে নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করায় এ শহরে তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে। এর বিপরীতে ভোটে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। তাই তিনি আবারও মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন, এমনটিই ধারণা করা হচ্ছিল।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন।’
৪১ মিনিট আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের মালামাল কিনতে অস্বীকৃতি জানানোয় এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৫ জুন) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২ ঘণ্টা আগে