
জয়পুরহাটের অর্থোপেডিক চিকিৎসক আতাউল হকের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ তুলে পঙ্গুত্ববরণকারী ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আবু হায়াত (৩৫) নামের এক যুবক ক্ষতিপূরণ ও বিচার দাবি করেছেন। আজ শুক্রবার সকালে জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ভুক্তভোগী আবু হায়াত জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গ্রামের আবু বক্করের ছেলে। সংবাদ সম্মেলনে তাঁর স্ত্রী মুক্তি বেগম, প্রতিবেশী রুম্মান হোসেন ও আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আবু হায়াত বলেন, ২০২৩ সালের ২০ নভেম্বর একটি দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাড় ভেঙে যায়। ওই দিন তিনি চিকিৎসার জন্য জয়পুরহাট শহরের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে যান এবং সেখানে ডা. আতাউল হকের কাছে দেড় লাখ টাকা দিয়ে চিকিৎসা শুরু করেন। এরপর থেকে নিয়মিত চিকিৎসা নিলেও তাঁর ক্ষতস্থানে পচন ধরতে থাকে। যা একপর্যায়ে হাড় পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং ঘায়ের সৃষ্টি হয়।
এরপরও ডা. আতাউল হক তাঁকে চিকিৎসা দিতে থাকেন। কিন্তু তাঁর অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তাঁকে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তখন পর্যন্ত তাঁর প্রায় দুই লাখ টাকা খরচ হয়ে যায়। যে জন্য তিনি তাঁর সহায়-সম্পত্তি বিক্রি করেন এবং নিঃস্ব হয়ে পড়েন। ঢাকায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য তাঁর হাতে পর্যাপ্ত টাকা ছিল না। তাই তিনি ডা. আতাউল হকের বিরুদ্ধে ক্ষতিপূরণসহ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ডা. আতাউল হকের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। যে কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে