নগর ভবনে ঢুকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক নারী কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরের এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। তবে হামলাকারী কাউকে তিনি চিনতে পারেননি বলে পুলিশের কাছে জানিয়েছেন।
ভুক্তভোগী ওই নারীর নাম বর্ষা রানী সাহা (২৮)। তিনি রাসিকের তথ্যকেন্দ্রের কর্মী। নগর ভবনের নিচতলায় তাঁর অফিস। ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ওই নারী। পরে থানায় অভিযোগ করতে যান। তখন মোবাইলে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে জানান। কিন্তু পরবর্তীতে আবার কল করা হলে ধরেননি বর্ষা রানী সাহা।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, হাতে ব্যান্ডেজ নিয়ে ওই নারী থানায় আসেন। তিনি দাবি করেছেন যে, নগর ভবনে ঢুকে তিন তরুণ তাকে মারধর করেন। এরপর একজন ছুরিকাঘাত করেন। তবে তিনি কাউকে চেনেন না বলে দাবি করেছেন।
ওসি বলেন, ‘ওই নারীর স্বামীও থানায় এসেছিলেন। এখন থেকে স্বামীর সঙ্গে অফিসে যাতায়াত করার জন্য ওই নারীকে পরামর্শ দেওয়া হয়েছে। আর অভিযোগটি গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন বলেন, ‘ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা বলতে পারব না। বর্ষা আমার কাছে এসে কিছু জানাননি। চিকিৎসার পর থানায় জিডি করতে গেছেন বলে শুনেছি। কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়টি আমরাও জানার চেষ্টা করছি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে