
রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল।
এর আগে গত বৃহস্পতিবার চাপাতির কোপে গুরুতর আহত হয়ে মারা যান আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা আমিরুল মোমিন (৪০)। তিনি গ্রেপ্তার আসামি মেহেদীর সৎচাচা ছিলেন। মেহেদীর বাবার নাম মিজানুর রহমান মিজু (৫০)। খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক।
আজ সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুরের সঙ্গে তাঁর সৎভাই আমিরুলের বিরোধ ছিল। মিজানুর এবার আমিরুলের বাড়ির পাশে ১০ কাঠা জমিতে আমন ধান লাগিয়েছেন। ২১ জুলাই আমিরুলের বাড়ির দুটি পাতিহাঁস ওই জমিতে যায়। এ নিয়ে দুপক্ষের ঝগড়া হয়।
এর জেরে গত বৃহস্পতিবার বিকেলে মিজানুরসহ অন্য আসামিরা আমিরুলের বাড়ির সামনে গিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে আমিরুল সেখানে গেলে তাকে হাঁসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। তাঁকে বাঁচাতে তাঁর ভাই গোলাম আজম এগিয়ে গেলে তাঁকেও কোপানো হয়। পরে দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আমিরুলের স্ত্রী বাদী হয়ে রাজশাহীর দামকুড়া থানায় সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে র্যাব।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে