
বগুড়া শাজাহানপুরে স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার সময় হাতেনাতে দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম তাঁদের জেল-জরিমানা করেন।
আজ মঙ্গলবার উপজেলার মাদলা মালিপাড়া রামচন্দ্রপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলেন মাদলা ইউনিয়নের পেরিরহাট এলাকার চকমোমিন গ্রামের মো. শাকিল আহম্মেদ এবং একই এলাকার নাজমুল হক শিশির। এর মধ্যে শাকিল আহম্মেদকে ১০ দিনের বিনা শ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অর্থদণ্ড অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে অভিযুক্ত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাঁকে অতিরিক্ত তিন দিনের কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।
আর নাজমুল হক শিশিরকে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও দুদিনের অতিরিক্ত বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। শিশির অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাঁকেও দুদিনের কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সময় শাকিল ও শিশিরকে হাতেনাতে আটক করা হয়। আদালতের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তাঁরা।
জান্নাতুল নাইম আরও বলেন, পরে আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ নম্বর ধারার অপরাধমতে তাঁদের জেল-জরিমানা করেন।

চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৭ জুন থেকে ১০ দিনব্যাপী ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এই মাহফিল। এতে দেশ-বিদেশের আলেমরা অংশ নেবেন।
৬ মিনিট আগে
কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার পেনাং শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন গফরগাঁওয়ের আবু হানিফ নোমান (৫৩)। দীর্ঘ ৩৪ বছর প্রবাসজীবন কাটানো নোমানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।
৯ মিনিট আগে
শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদকে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
২২ মিনিট আগে
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে