রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নগরীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রের ভোটার। সকালে এই কেন্দ্রে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভোট দিয়েছেন তিনি। কেন্দ্রটিতে এবার নির্বাচনে ভোট পড়েছে মাত্র ২৪ শতাংশ।
আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট গ্রহণ শেষে স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৬২৮ জন। এর মধ্যে ২৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। মোট ভোট পড়েছে ৪৩১টি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপশহর রাজশাহীর একটি অভিজাত এলাকা। এলাকার বাসিন্দাদের ভোট দেওয়ায় আগ্রহ কম। তা ছাড়া অনেকেই চাকরির সুবাদে রাজশাহীর বাইরে থাকেন। এ কারণে এখানে ভোট পড়ার হার কম বলে অনেকেই মনে করছেন।
সকাল ৯টার পর এই কেন্দ্রে গিয়ে ভোট দেন মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। তখন এক ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র ৩৫টি। ভোট পড়ার হার কম হওয়ার বিষয়ে জানতে চাইলে সকালে সদ্য সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন বলেছিলেন, ‘একেক এলাকার মানুষের অভ্যাস একেক রকম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানেও ভোটার বাড়বে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলও এই কেন্দ্রের ভোটার। বিএনপি এবার নির্বাচন বর্জন করায় তিনি ভোট দিতে যাননি। ২০১৮ সালের নির্বাচনে মেয়র প্রার্থী হয়ে বুলবুল এই কেন্দ্রেই ভোট দিয়েছিলেন।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন।’
৪৩ মিনিট আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের মালামাল কিনতে অস্বীকৃতি জানানোয় এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৫ জুন) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২ ঘণ্টা আগে