
সাক্ষরতার হার গুরুত্বপূর্ণ, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি—এমন মন্তব্য করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আজ সোমবার প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ সভার আয়োজন করে।
আফিয়া আখতার বলেন, ‘দেশে এখন সাক্ষরতার হার প্রায় ৭৬ শতাংশ। আমরা উচ্চশিক্ষিত হয়ে বসে আছি, স্নাতকোত্তর শেষ করে কোনো কাজ করছি না বা পাচ্ছি না। আমরা কাজের ক্যাটাগরি করে ফেলছি, আমি মাস্টার্স পাস করেছি, আমার দ্বারা সব কাজ করা সম্ভব নয়। এ ধরনের শিক্ষা আমাদের জন্য খুব একটা উপকারী নয়।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘মাঝখানে একটা প্রজন্ম গড়ে উঠেছে, তাদের বাবা-মা বলছে, খেলাধুলা না, খালি পড়ো আর পড়ো। শুধু পড়াতে কিছুই হবে না। পড়তে হবে, খেলতে হবে, সামাজিকতা শিখতে হবে। প্রযুক্তির ভেতরে ঢুকে যাওয়া চলবে না, এর ভেতরে ঢুকে গেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমরা বিভিন্ন দিক দিয়ে শিক্ষা অর্জন করব, সঙ্গে প্রযুক্তির শিক্ষাও গ্রহণ করব।’
সভায় স্বাগত বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. রায়হানুর ইসলাম। আরও বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন মাহবুবা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে রাজশাহীর কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য—‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে