
দীর্ঘ ২০ বছর ধরে ছদ্মবেশে থাকা বরিশালের এক ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এত দিন ছদ্মবেশে আত্মগোপন করে রাজশাহীতে বসবাস করলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খলিল। বরিশালের উজিরপুর উপজেলার বারাইকান্দি গুঠিয়া গ্রামের বাসিন্দা তিনি। মঙ্গলবার সকালে র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, উজিরপুর থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি খলিল। পলাতক অবস্থায় মামলার রায় হলে সাজা এড়াতে তিনি ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে রাজশাহী নগরের রাজপাড়া থানা এলাকায় বসবাস করে আসছিলেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি কারাদণ্ড নিয়ে পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে