
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ডাকাতের উৎপাত রোধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক কারবারিদের তৎপরতা নিয়ন্ত্রণসহ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ চালানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতভর চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় চারটি গ্রুপে ভাগ হয়ে পুলিশ এই বিশেষ অভিযান চালিয়ে ৬৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৮ জন চিহ্নিত ডাকাত রয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক মাস ধরেই চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বেড়েছে ডাকাতের উৎপাত। তাদের উৎপাতে অতিষ্ঠ মানুষ। পথেঘাটে প্রায়ই ঘটে ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা। এসব অপরাধ রোধে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় অপরাধীর সন্ধানে পুলিশের অভিযান। বৃহস্পতিবার রাত ১২টায় একই সময়ে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শুরু হয় পুলিশের এই বিশেষ অভিযান।
জানা গেছে, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনায় আড়াই শ পুলিশ সদস্য এই অভিযান চালান। এই দুই জেলার চিহ্নিত ডাকাত, অস্ত্র ও মাদক কারবারি ধরতে তাদের বাড়ি ও অপরাধ স্পটগুলোতে চলে চিরুনি অভিযান।
এ বিষয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের আইনের আওতায় আনতে পর্যায়ক্রমে বিভাগজুড়ে এ অভিযান চলবে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলা অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪১ জন ও নওগাঁ থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১১ জন চিহ্নিত ডাকাত। সন্ত্রাসবিরোধী কার্যকলাপে ৩ জন, বিস্ফোরক আইনে একজন, গ্রেপ্তারি পরোয়ানায় ১৮ জন, চিহ্নিত চোর ৭ জন, নিয়মিত মামলার ১১ জন, মাদক কারবারের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ উদ্ধার করেছে ধারালো দেশীয় অস্ত্র ১৫টি, ইয়াবাসহ নেশাজাতীয় বড়ি ১২০টি, চোলাই মদ ৪৬ লিটার, গাঁজা ৪৫০ গ্রাম।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম রেজা বলেন, অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ৪১ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ৯ নভেম্বর পদ্মার চরে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যরা অপারেশন ফার্স্ট লাইট পরিচালনা করে ৬৭ জনকে আটক করেছিলেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে