
হাম রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আট মাসের শিশু জান্নাতুল মাওয়াকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।
এর আগে গত শনিবার বিকেলে জান্নাতুলকে আইসিইউতে নেওয়া হয়েছিল। পরে রোববার দুপুরে তাকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায় আইসিইউর বেডের জন্য ৩৬ নাম্বার সিরিয়াল পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছিল জান্নাতুলের পরিবার।
জান্নাতুলের বাবা হৃদয় ইসলামের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কোহার গ্রামে। তিনি বলেন, মেয়েকে নিয়ে তিনি, তাঁর স্ত্রী উম্মে কুলসুম ও শাশুড়ি ফরিদা বেগম হাসপাতালে রাতে নির্ঘুম ছিলেন। ভোর ৫টার দিকে আইসিইউ থেকে ফোন করে তাদের ডাকা হয়। সঙ্গে সঙ্গে তারা সেখানে যান। এখন তাঁর মেয়ে আইসিইউতে।
রামেক হাসপাতালে শিশুদের জন্য মাত্র ১২টি আইসিইউ বেড আছে। এই আইসিইউতে একটি বেডের জন্য অসুস্থ শিশুদের অপেক্ষায় থাকতে হয়। আইসিইউতে চিকিৎসাধীন কোনো শিশু মারা গেলে কিংবা কিছুটা সুস্থ হলে তাদের ডাক পড়ে। সিরিয়াল দিলে ৩০ থেকে ৫০ জনের পর শিশুদের আইসিইউতে নিতে ডাক আসে। এখন শিশুদের সাধারণ অসুখের পাশাপাশি ছোঁয়াচে রোগ হামের প্রকোপ দেখা দিয়েছে। এতে আইসিইউর চাহিদা আরও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার হামে আক্রান্ত চার শিশুকে আইসিইউর জন্য সুপারিশ করেন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক। এর মধ্যে শিশু ফারহানা ও হুমায়রা গত শুক্রবার সকাল হওয়ার আগেই মারা যায়। আর হিয়া শুক্রবার রাতে মারা যায়। এই চারজনের মধ্যে অবশিষ্ট শিশু জান্নাতুল মাওয়াকে গত শনিবার বিকেলে আইসিইউতে নেওয়া হয়। রোববার দুপুরে তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়। এরপর তাঁর আবার শ্বাসকষ্ট শুরু হলে ওয়ার্ডের চিকিৎসক তাকে আবারও আইসিইউতে নিতে পরামর্শ দেন। তখন আইসিইউতে গেলে তাদের সিরিয়াল পড়ে ৩৬। এর আগে প্রথমবার সিরিয়াল পড়েছিল ২৯। তিন দিন অপেক্ষার পর মাওয়াকে আইসিইউতে নেওয়া সম্ভব হয়েছিল। এবার ৩৬ সিরিয়াল পড়লে তার বাবা-মা দিশেহারা হয়ে পড়েন। তবে তাদের আর অপেক্ষা করতে হয়নি।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, যথেষ্ট উন্নতি হওয়ার পর জান্নাতুল মাওয়াকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। যেকোনো রোগী যেকোনো সময় খারাপ হতেই পারে। আবার যদি খারাপ হয়, তাকে অগ্রাধিকার ভিত্তিতে আইসিইউতে নিয়ে আসা হয়। মাওয়ার ক্ষেত্রে তা-ই করা হয়েছে। তাকে আবার আইসিইউতে নেওয়া হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে