বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি ডেইরি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৫ জনের একদল ডাকাত ফার্মে কর্মরত কর্মচারীদের বেঁধে রেখে ৯টি গরু এবং ২০ হাজার টাকা নিয়ে যায়।
ডাকাতি হওয়া গরুগুলোর বাজারমূল্য ২০ লাখ টাকা। ডাকাতেরা চলে যাওয়ার পর আহত এক কর্মচারী ৯৯৯-এ কল দিয়ে ঘটনা জানালে শাজাহানপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ফার্মের নিরাপত্তা প্রহরী মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত প্রায় ২টার দিকে ১৫ জনের ডাকাত দল অতর্কিতে ফার্মে প্রবেশ করে। এ সময় আমাদের সবাইকে ধরে তিনটি কক্ষে আটক করে রাখে এবং ফার্ম থেকে ৯টি গরু ও অফিস ড্রয়ার ভেঙে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। ডাকাত দল চলে যাওয়ার পর আমাদের আহত এক কর্মচারী ৯৯৯-এ কল দিয়ে ঘটনা জানান। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। ডাকাতি হওয়া গরুগুলো সবই বিদেশি এবং উন্নত জাতের ছিল।’
জানতে চাইলে ফার্মের পাশে গুঞ্জন অটোরাইস মিলের স্বত্বাধিকারী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি এক রাতে আমার ব্যবসাপ্রতিষ্ঠানেও ডাকাত দল একই কায়দায় হামলা করেছিল। সে সময় পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করা ছাড়া আর কোনো অগ্রগতি পাই নাই। এসব ঘটনায় আমরা ব্যবসায়ীরা আতঙ্কে আছি। ডাকাতেরা এখন অনেক তৎপর হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি তৎপর না হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে।’
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে