
নওগাঁর রাণীনগরে ডিবি পুলিশ পরিচয়ে এক চালককে অপহরণ করে তাঁর ব্যাটারিচালিত অটো টমটম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের কয়াপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চালকের নাম তারেক রহমান। তিনি উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের আশরাফুল হোসেনের ছেলে।
তারেক রহমান জানান, স্থল গ্রামের নবাব আলীর ছেলে ব্যবসায়ী রফিকুল ইসলাম কাঁচা তরিতরকারি কেনার জন্য তাঁর অটো টমটম ভাড়া করেন। শনিবার ভোরে তাঁরা বগুড়ার আদমদীঘি বাজারের উদ্দেশে রওনা হন। সকাল ৬টার দিকে কয়াপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস এসে অটো টমটমের পথরোধ করে।
এ সময় মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং অটো টমটমে মাদক রয়েছে বলে দাবি করে। পরে তল্লাশির নামে জোরপূর্বক তারেক রহমান ও রফিকুল ইসলামকে মাইক্রোবাসে তুলে তাঁদের হাত-পা, চোখ-মুখ বেঁধে নেওয়া হয়। মাইক্রোবাসে তুলে মারধর করে তাঁদের কাছ থেকে ১৮ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
তারেক রহমান আরও জানান, পরে শনিবার সকাল সোয়া ৭টার দিকে নাটোরের সিংড়া উপজেলার জামতলা এলাকায় তাঁদের চোখ-মুখ ও হাত বাঁধা অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে যায় চক্রটি। এ সময় প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটো টমটমটিও নিয়ে যায় তারা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু চন্দ্র পাল বলেন, এখনো এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে