
সিরাজগঞ্জ সদরে মানবদেহের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে রেইনবো আইস ললি কারখানাকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মে) বিকেলে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার খোকসাবাড়ি এলাকায় রেইনবো আইস ললি ফ্যাক্টরিতে এই অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন সিরাজগঞ্জ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও বাজারজাত করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৫০ বস্তা অস্বাস্থ্যকর আইস ললি ও তিন হাজার প্যাকেজ ভেজাল শিশুখাদ্য ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে