
রাজশাহীর পবা উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রের বুথে প্রতীকে সিল দেওয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। তাঁর নাম ওমর ফারুক ফারদিন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। ওই ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফারদিন জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। বুধবার সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন তা নিয়ে গেছেন। বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তুলেছেন।
ভোট দেওয়ার পর ফারদিন তাঁর ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, ছবিটি বুথের ভেতরে তোলা। ফারদিনের হাতে ব্যালট আছে। এতে আনারস প্রতীকে সিল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু।
এই ছবি ফেসবুকে পোস্ট করার ব্যাপারে ফারদিনের মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে দাবি করা হয়, এটি ফারদিনের মোবাইল নম্বর নয়। তিনি কোনো ছবি ফেসবুকে পোস্ট করেননি।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, এ ছবি তিনি দেখেছেন। ফারদিনকে খোঁজা হচ্ছে। তাঁকে আইনের আওতায় আনা হবে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে