
‘ইশরাক না থামলে সিটি করপোরেশনে নির্বাচন হবে’, বিএনপিকে সরকারের দেওয়া এ বার্তা নিয়ে রাজশাহীতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।’
আজ শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীতে ঐতিহ্যবাহী খেতুর ধাম পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আব্দুস সালাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে কথা হয়েছে। এর বাইরে আর কোনো চিন্তা নেই। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথা বলা হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।’
আব্দুস সালাম বলেন, ইশরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য স্পষ্ট করবে। নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাড়া বিলবোর্ড ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে কালোটাকার ব্যবহার যাতে না হয় সেদিকটা যেমন দেখতে হবে, তেমনি প্রচারণা যেন বাধাগ্রস্ত না হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে।’
এর আগে খেতুর ধামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, ভারত কেন পুশ ইন করবে, সেটা আমাদের প্রশ্ন। যদি কাউকে ফেরত পাঠাতেই হয় তাহলে তারা সরকারকে বলবে, তা না করে পুশ ইন করা ঠিক নয়।
সনাতন ধর্মাবলম্বীদের তিনি বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে। কোনো বিএনপির নেতা তাদের জমি দখল করেননি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিষ্টান, কে বৌদ্ধ—এসব রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিবেচ্য নয়। বিএনপি সব ধর্মের ও মতাদর্শের দল।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ও রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। সভাপতিত্ব করেন গৌরাঙ্গ দেব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিদ্যুৎ নারায়ণ সরকার। এ সময় মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল হক টুকুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে