নাটোরের গুরুদাসপুরে আনন্দ সিনেমা হলে ঈদে মুক্তি পাওয়া একটি সিনেমা দেখতে এসে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাবলু মোল্লা নামে এক যুবকের নেতৃত্বে একদল যুবক রনিসহ পাঁচজনের ওপর হামলা করেছেন বলে অভিযোগ রনির। এ সময় রনিদের নিয়ে আসা গাড়িটি ভাঙচুর করা হয়। পুলিশ খবর পেয়ে তাঁদের উদ্ধার করে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈর বাজারসংলগ্ন আদম শাহ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রনি মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান।
আবু হেনা রনি বলেন, ‘ঈদের সিনেমা দেখার জন্য আমিসহ পাঁচজন বিলদহর থেকে চাঁচকৈর আসি। আমরা একটি প্রাইভেট কার এনেছিলাম। গাড়িটা সিনেমা হলের রাস্তার পাশে পার্কিং করছিলাম। এ সময় আরেকটি প্রাইভেট কার সেখানে আসে এবং চালক রাস্তার পাশে আমাদের গাড়ি পার্কিং করতে দেখে সরে যেতে বলে। আমরা একটা নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখেছি, তবু কেন সরতে হবে জানতে চাইলে গাড়ির ভেতর থেকে গালাগালি শুরু করে। প্রতিবাদ করলে গাড়ি থেকে গাড়িষাপাড়া এলাকার সাবলু মোল্লা নেমে আমাদের দিকে তেড়ে আসে। এ সময় স্থানীয়রা সাবলুকে বাধা দেয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে সাবলু ফোনে কয়েকজন যুবককে আসতে বলে। ৮-১০ জন যুবক তৎক্ষণাৎ মোটরসাইকেলযোগে এসে বাটাম দিয়ে পিটিয়ে আমাদের আহত করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর করে।’
এ ঘটনায় বক্তব্য জানতে সাবলু মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা সাড়া পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারপিট করা হয়েছে। এ ঘটনায় আবু হেনা রনি বাদী হয়ে সাবলু মোল্লাকে প্রধান আসামি এবং আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের দুই পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান ‘এসবি ওভারসিজ’-এর মাধ্যমে টাকা নিয়ে তারা যাত্রী পাঠাতে ব্যর্থ হয়েছেন...
৭ মিনিট আগে
সিলেটের দক্ষিণ সুরমায় ব্রাজিলের পতাকা-টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কুচাই পশ্চিমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টার পর দুই শিশুসন্তানসহ ৯ জন ব্যক্তি দুই দিন ধরে শূন্যরেখার কাছে মানবেতর অবস্থায় রয়েছেন। বিজিবি তাঁদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি আর বিএসএফও ফিরিয়ে নেয়নি। ফলে নারী-শিশুসহ এসব মানুষ অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে