
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ রোববার দুপুরে রাজশাহীর আদালত চত্বরে এ কর্মসূচির পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
একই স্থানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষেও কিছু নেতা-কর্মী অবস্থান নিয়ে তাঁর পক্ষে স্লোগান দিয়েছেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে দুই পক্ষের মধ্যে অবস্থান নেয় পুলিশ।
প্রতিমন্ত্রীর বিপক্ষের কর্মসূচির ব্যানারে লেখা ছিল ‘বাঘা-চারঘাটের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কর্তৃক আর কত নির্যাতন সইব?’ এতে নেতৃত্ব দেন বাঘা পৌরসভার মেয়র ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী। নেতা-কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহরিয়ার আলমের বিকল্প কোনো প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে আক্কাছ আলী বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাঘা ও চারঘাট এলাকার সব স্থানীয় নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে অন্য মতাদর্শীদের বিজয়ী হতে সহযোগিতা করেছেন। এলাকার ত্যাগী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন। এসব কারণে এলাকার জনগণ শাহরিয়ার আলমের ওপর ক্ষিপ্ত রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পুনরায় তাকে এ আসনে মনোনয়ন দেন তাহলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে না।’
তিনি আরও বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্দেশে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা আমাদের নামে মামলা করছেন। বর্তমানে ১০০ নেতা-কর্মী বিনা দোষে মামলার আসামি। অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।’
বিক্ষোভ কর্মসূচিতে বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন সুরুজসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা রাজশাহী আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে