
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিয়মিত শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধার আওতায় আনা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার রুমে বিমা কোম্পানি জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কর্তৃপক্ষ।
এ বিমার আওতায় বছরে ১ লাখ ১০ হাজার টাকার স্বাস্থ্যসেবা পাবেন শিক্ষার্থীরা। এ ছাড়া অধ্যয়নকালে কোনো শিক্ষার্থী মারা গেলে তাঁর পরিবার পাবে ২ লাখ টাকার জীবনবিমা সুবিধা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘রুয়েট প্রকৌশল শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকের এই স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীবান্ধব এমন আরও কার্যকর উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।’
ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ ও হিসাব দপ্তরের কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ। সঞ্চালনা করেন অর্থ ও হিসাব দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন।
উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) আব্দুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক শেখ মো. ফয়ছাল আরেফিন, জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট (হেড অব গ্রুপ ইনস্যুরেন্স) আনোয়ার হোসেন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) ও কোম্পানির সচিব আব্দুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, স্বাস্থ্য বিমার আওতায় থাকা কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধা পাবেন। আবার হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত বিমা সুবিধা পাবেন। একজন শিক্ষার্থী বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বছরে এক লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধা পাবেন।
এ ছাড়া জীবনবিমার আওতায় থাকা কোনো শিক্ষার্থী মারা গেলে তাঁর পরিবার এককালীন সর্বোচ্চ ২ লাখ টাকা পাবেন। প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে বিমা দাবি পর্যন্ত পুরো প্রক্রিয়া শিক্ষার্থীরা অনলাইনে সম্পন্ন করতে পারবেন। ফলে বিমা সুবিধা পেতে জটিলতা কমবে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৮ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে