বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোর এ সৈনিক হিসেবে অন্তর্ভুক্ত হলেন ২৪৪ জন। আজ মঙ্গলবার বগুড়ার মাঝিরা সেনানিবাসে ৮৩তম সাঁজোয়া রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার (বগুড়া) মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন।
আজ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রিক্রুট ব্যাচ-২০২২ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
সমাপনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, জুনিয়র কমিশন্ড অফিসারগণ এবং অন্যান্য পদবির সৈনিকেরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। সব বিষয়ে শ্রেষ্ঠ পারদর্শিতা প্রদর্শন করায় রিক্রুট আবু বক্কর সিদ্দিককে পুরস্কৃত করা হয়।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে