
‘গড়ি দুরন্ত বাংলাদেশ, সাইকেলে চলি, সবুজের কথা বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’—এই স্লোগানে রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্টান্ট শো হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এই স্টান্ট শোর আয়োজন করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশ এ আয়োজন করে। তাতে সহযোগিতা করে ‘দুরন্ত বাইসাইকেল’। সাইকেল স্টান্ট শোতে ০.৬ গ্রেভিটি রাইডারের ১০০ সদস্য সাইকেল নিয়ে বিভিন্ন স্ট্যান্ট প্রদর্শন করেন। তা দেখে মুগ্ধ হন দর্শকেরা।
প্রধান অতিথি হিসেবে স্টান্ট শো উপভোগ করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাইসাইকেল চালানোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। পাশাপাশি যুবসমাজকে তিনি মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও সাইকেল স্টান্ট শো কমিটির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি। উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বাণ চাকমা, আরএফএল বাইকের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন, রাউন্ড টেবিল বাংলাদেশের জাতীয় সভাপতি সিফাত উদ্দিন বেগ ও ঢাকা রাউন্ড টেবিল-১-এর সভাপতি মাহমুদ আল-ওয়াহিদ ইসাদ।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৯ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে