রাজশাহী বিভাগে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে করোনার টিকার চতুর্থ ডোজ প্রয়োগ শুরু হচ্ছে।
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ সোমবার এ তথ্য জানানো হয়। আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়।
সভায় বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী বিভাগে আগামীকাল মঙ্গলবার থেকে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হবে। বয়স্কদের মধ্যে যাদের বুস্টার ডোজের মেয়াদ চার মাস অতিবাহিত হয়েছে প্রাথমিকভাবে তারাই এ টিকা পাবে। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ বলেন, ‘বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সরকারি দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বাড়াতে হবে, যাতে উন্নয়নকাজগুলো টেকসই হয়। ‘এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না’—প্রধানমন্ত্রীর এই নির্দেশ প্রতিপালনে কৃষি বিভাগকে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন বিভাগীয় কমিশনার। সমন্বয় সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলা প্রশাসকেরা অংশগ্রহণ করেন।’

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩০ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে