দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
এ নির্বাচনে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। জাপা ও দুই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে লড়াই হবে নৌকার।
প্রার্থীরা হলেন আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী সাবেক এমপি শহিদুজ্জামান সরকার, জাতীয় পার্টির (লাঙ্গল) তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম (ট্রাক) ও মেহেদী মাহমুদ রেজা (ঈগল পাখি)।
এদিকে সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ২৯ ডিসেম্বর মারা গেলে ভোট স্থগিত করা হয়। পরে গত ৮ জানুয়ারি নওগাঁ-২ আসনের নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারি ভোট হচ্ছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।
এদিকে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, ‘আমরা নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা পেয়েছি সেই মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। আশা করি ৭ জানুয়ারির মতোই সারা দিন শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে