রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত হজরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদগাহে নামাজ হবে না। সে ক্ষেত্রে সকাল ৮টায় প্রধান জামাত হজরত শাহমখদুম (র.) দরগা মসজিদে অনুষ্ঠিত হবে।
হজরত শাহমখদুম (র.) দরগা এস্টেটের তত্ত্বাবধায়ক মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গত বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। অন্যান্য ঈদগাগুলোর পরিচালনা কমিটি সুবিধামতো সময়ে জামাতের সময় নির্ধারণ করে প্রচারের কথাও সভায় জানানো হয়।’
এ ছাড়া নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকাল ৮টায়, টিকাপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭টা ও সকাল ৮টায় দুটি ঈদের জামাত হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে ঈদের জামাত হবে সকাল ৭টায়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করতে সবখানেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুরোনো সিসি ক্যামেরাগুলো ঠিক আছে কি না সেটিও দেখে নিতে বলা হয়েছে। ঈদের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে