রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৫৫ কেন্দ্রের মধ্যে ৫৬ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে ৫৩ হাজার ৯৫১ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকের মাহমুদুল হাসান। তাঁর প্রাপ্ত ভোট ৪ হাজার ২৩৬। যদিও বরিশালের সিটি নির্বাচনের ঘটনা দেখিয়ে এ নির্বাচন বর্জন করেছে তাঁর দল।
আজ সারা দিন ভোট গ্রহণের পর বিকেল ৫টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে ফলাফল ঘোষণা শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।
এর আগে কয়েক দিন ধরে নৌকার প্রতিপক্ষ হিসেবে জাতীয় পার্টিকে ভাবা হলেও এখন পর্যন্ত ৫৬ কেন্দ্রের ফলাফলে নৌকার নিচে অবস্থান করছে ইসলামী আন্দোলনের হাতপাখা। এ ছাড়া লাঙল ৩ হাজার ৪২১ আর গোলাপ ফুল ৪ হাজার ২৩৪ ভোট পেয়েছে।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন।’
৩৭ মিনিট আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের মালামাল কিনতে অস্বীকৃতি জানানোয় এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৫ জুন) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২ ঘণ্টা আগে