নওগাঁর রাণীনগরে দেলোয়ার হোসেন (৩৯) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
আহত দেলোয়ার কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে। দেলোয়ার জখম হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আহত দেলোয়ার হোসেন জানান, আবাদপুকুর চারমাথায় দেলোয়ারের তাসনিম পেপার হাউস ও ফটোকপির দোকান রয়েছে। সেইসঙ্গে বিকাশে লেনদেনের ব্যবসাও রয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় এলাকায় পৌঁছালে ৫-৭ জন মুখোশধারী মোটরসাইকেল চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় রক্তাক্ত অবস্থায় কোনো রকমে ছুটে বাড়িতে পৌঁছান দেলোয়ার। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে আবাদপুকুর একটি ক্লিনিকে ভর্তি করেন।
দেলোয়ার বলেন, হামলাকারীরা হয়তো ছিনতাইয়ের উদ্দেশ্যেই পথরোধ করেছিলেন। কিন্তু মোটরসাইকেল আটকাতে না পেরে কোনো কিছু নিতে পারেননি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে