
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি) আনুমানিক বেলা ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯ আরএস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ণভবা নদীতে মাছ ধরতে আসে ভারতের মালদা জেলার হবিপুর থানাধীন টিলাশন গ্রামের বাচ্ছু মহলদার (৩৫) ও রাজু মহলদার (২২)।
এ সময় বাংলাদেশের গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আব্দুল মমিন (৩০) ও সুমন খান (৩২) মাছ ধরাকে কেন্দ্র করে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করে বেগপুর গ্রামে নিয়ে যান।
পরে বিষয়টি জানতে পেরে টিলাশন বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষ চাড়ালডাঙ্গা বিওপিকে অবহিত করে। ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে বিজিবি দ্রুত অভিযান চালিয়ে আটক দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে।
আজ বিকেল সোয়া ৫টায় চাড়ালডাঙ্গা সীমান্তে আয়োজিত পতাকা বৈঠকের মাধ্যমে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে