
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলম। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হামিদুল আলম নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লিখেন–‘বিভিন্ন সংবাদ মাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় আমাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে যে গুজব ছড়ানো হচ্ছে, তাহা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। কেউ বিভ্রান্ত হবেন না, সবাইকে ধন্যবাদ।’
এর আগে আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, হামিদুল আলম বিপিএম পিপিএম অতিরিক্ত কমিশনার বরিশাল মহানগর পুলিশ, বরিশালকে জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু হামিদুল আলমকে সরকারি চাকরি আইন ২০১৮-এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৩৯ (১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমের স্ত্রী শাজাহাদী আলম লিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে স্বতন্ত্র প্রার্থী। তার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পায় নির্বাচনী অনুসন্ধান কমিটি।
এ ঘটনায় গতকাল বুধবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মোসা. শাহনাজ পারভীন অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। সেই অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেলে তিনি নির্বাচনী আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেন।
এ সময় সাময়িক বরখাস্তের বিষয়ে ডিআইজি হামিদুল আলম সাংবাদিকদের বলেন ‘এ বিষয়ে আমার জানা নাই।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে