
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন শামীমা আক্তার। এক মাস বয়সী কন্যাসন্তানকে বাসায় রেখে তিনি পরীক্ষা দিয়েছেন। তারপরও রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক চিঠিতে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সম্প্রতি প্রকাশিত ফলে ২০২২ শিক্ষাবর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর এবং সিজিপিএ অর্জন করে সারা দেশে প্রথম হয়েছেন শামীমা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ‘শামীমা আক্তার এ বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় সব বিভাগে এগিয়ে থেকে সার্বিকভাবে দেশের মধ্যে প্রথম হয়েছেন।’
জানা গেছে, শামীমা আক্তার বাগমারার বাইগাছা গ্রামের বাসিন্দা সাহাদুল ইসলাম ও হাজেরা বিবি দম্পতির মেয়ে। তাঁর স্বামীর নাম আব্দুর রাজ্জাক। শামীমা জানান, সংসার ও বাচ্চা সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। তবে নিজের দৃঢ় মনোবল, স্বামীর সহায়তা এবং অধ্যবসায় তাঁকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।
এর আগেও শামীমা শিক্ষাজীবনে একাধিক সাফল্য পেয়েছেন। বাইগাছা উচ্চবিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। ভবিষ্যতে তিনি ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখেন।
শামীমার এই অর্জনে গতকাল বৃহস্পতিবার তাঁকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কলেজের অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান বলেন, ‘শামীমার এই অর্জনে আমরা গর্বিত। তার সাফল্য কলেজের জন্য সম্মান বয়ে এনেছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে