পাবনার চাটমোহরে ট্রাকচাপায় হুসাইন মোল্লা (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হুসাইন মোল্লা বিন্যাবাড়ি গ্রামের জাবেদ মোল্লার ছেলে। সে বিন্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ধানকুনিয়া গ্রামে প্রাইভেট পড়ে সকাল নয়টার দিকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল হুসাইন। হুসাইন বাড়ির কাছাকাছি পৌঁছালে বিন্যাবাড়ি গ্রামের একটি নির্মাণাধীন পাকা রাস্তার ইটের খোয়া বহনকারী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
চাটমোহর থানার ওসি সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক পলাতক রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে