রাজশাহীতে ছেলের মারধরে বুকের হাড় ভেঙে যাওয়া বৃদ্ধা মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
ওই নারীর নাম মালতি রানী (৬৫)। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। এরপর মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এই নারীর স্বামী আগেই মারা গেছেন। দুই ছেলের মধ্যে একজন ভারতে থাকেন। ৫০ বছর বয়সী আরেক ছেলের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। গত ৯ মে মাকে নির্যাতন করেন তাঁর ছেলে। এরপর স্বজনেরা ওই ছেলেকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেন। মায়ের মৃত্যুর পরও ফিরতে পারেননি ভারতে থাকা ছেলে।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল আজকের পত্রিকাকে জানান, এই নারীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত করা হয়েছিল। তাতে বুকের হাড় ভেঙে যায়। অচেতন হয়ে গেলে প্রতিবেশীরা তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পরই তাঁকে দুই ব্যাগ রক্ত দিতে হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৬ মে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর সেখানেই ছিলেন।
তিনি আরও জানান, ওই বৃদ্ধার চিকিৎসা সংক্রান্ত সব দায়-দায়িত্ব রামেক হাসপাতালের আইসিইউর জাকাত তহবিল এবং প্রতিবেশীদের পক্ষ থেকে বহন করা হচ্ছিল। দামি দামি অনেক ওষুধ সরকারিভাবে সরবরাহ না থাকলেও এই নারীকে দেওয়া হচ্ছিল। তারপরও তাকে বাঁচানো যায়নি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে জানান, এই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন স্বজনেরা চাইলেই হত্যা মামলা করতে পারবেন। তারা মামলা না করলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ বাদী হয়ে মামলা করবে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে