
ঘন কুয়াশায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ সকাল পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল সোয়া ১০টার দিকে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল যখন বন্ধ ছিল, তখন মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়েছিল বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে আক্কাস নামে এক যাত্রী জানান, তিনি জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন। সকালে রাজবাড়ী থেকে রওনা দেন। ৮টায় ঘাটে এসে জানতে পারেন ফেরি চলাচল বন্ধ। পরে স্বাভাবিক হলে তিনি পদ্মা পার হন।
আরেক যাত্রী সবুজ মিয়া বলেন, ‘কুয়াশার মধ্যে যাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থা কর্তৃপক্ষের করা উচিত। তা না হলে আরেকটি পদ্মা সেতু করে দিক সরকার। ঘাটে এসে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। কয়েক দিন আগেও ছয় ঘণ্টা দৌলতদিয়া ঘাটে আটকে ছিলাম।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে