
রাজবাড়ীতে জেলের জালে আটকা পড়া পদ্মা নদীর এক বাগাইড় বিক্রি হয়েছে ৩৫ হাজার টাকায়। আজ সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলে আক্কাছ শেখের জালে মাছটি ধরা পড়ে।
জেলে আক্কাছ শেখ বলেন, ‘ভোরে নদীতে মাছ ধরতে যাই। ফেরিঘাট এলাকায় জাল ফেললে বড় একটি বাগাইড় মাছ জালে আটকা পড়ে। মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে গিয়ে ওজন দিয়ে দেখি ২২ কেজি। সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।’
স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি কেনার পর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। পরে মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়েছে।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীর পানি বাড়ছে। যে কারণে বড় আকৃতির মাছগুলো খাদ্যের সন্ধানে বেড় হওয়ায় জেলেদের জালে আটকা পড়ছে। জেলেদের জালে মাঝেমধ্যে বড় বড় রুই, পাঙাশ, বোয়াল, বাগাইড়সহ বিভিন্ন মাছ ধরা পড়ছে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১১ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৮ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে