
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা চালিয়ে গরু লুটের ঘটনায় সজীব শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব।
সজীব শেখ উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের উজ্জ্বল শেখের ছেলে।
পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে আগুন দোওয়ার পাশাপাশি ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
এ সময় পুলিশসহ অর্ধশত মানুষ আহত হন। হামলায় নিহত হন নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে থানায় মামলা করেন।
অন্যদিকে, নুরাল পাগলার দরবারে হামলায় ভক্ত রাসেল মোল্লা নিহতের ঘটনায় (৮ সেপ্টেম্বর) সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা ৪ হাজারজনকে আসামি করে মামলা করেন তাঁর বাবা আজাদ মোল্লা। মামলায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগ আনা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, হামলার দিন নুরাল পাগলার দরবারে থাকা একটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়। পুলিশ ওই দিনের ভিডিও ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। দুটি মামলায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে