
রাজবাড়ীতে ধানখেতে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই কৃষকের নাম মোতালেব সরদার (৭২)। তিনি সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানায়, ধানখেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে মোতালেব সরদার বিদ্যুৎ সংযোগ দিয়ে খোলা তাঁর টাঙিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিলেন। তিনি রাতের বেলা বিদ্যুৎ সংযোগ চালু করতেন এবং সকালে সেটি বিচ্ছিন্ন করে রাখতেন। গতকাল রোববার রাতে বিদ্যুৎ সংযোগ চালু করার পর সকালে সেটি বিচ্ছিন্ন করতে ভুলে যান।
আজ সকালে ধানখেতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। মোতালেব সরদার দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গিয়ে ধানখেতে মরদেহ দেখতে পান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৯ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে