
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে মাত্র ১০ টাকায় ১০টি পণ্য বিক্রি করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য এত কম টাকায় পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
২১০টি পরিবার ১০ টাকায় ১০টি পণ্য কেনেন। চাল, ডাল, তেল, ডিম, মাছ, ব্রয়লার মুরগিসহ ১৬টি পণ্যের মধ্যে বাছাই করে ১০টি পণ্য কিনতে পারবে একটি পরিবার। এসব পণ্যের মধ্যে শুধু তিন কেজি চালের মূল্য ১ টাকা। বাকি পণ্যগুলো এক টাকা করে।
১০ টাকায় বিভিন্ন পণ্য কিনতে আসা হাজেরা বেগম বলেন, ‘১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পারব, ভাবতে পারিনি। যখন আমি ছোট ছিলাম, তখন দেখতাম আব্বা এক টাকা কেজিতে চাল কিনত। আজ আমি এক টাকা কেজিতে চাল কিনেছি। চাল ছাড়াও ডাল, ডিম, মুরগি, চিনিও কিনেছি ১০ টাকায়। ১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পেরে খুবই খুশি আমি।’
কণা খাতুন বলেন, ‘১০ টাকায় অনেকগুলো জিনিস কিনেছি। এই জিনিসগুলো বাজার থেকে কিনতে গেলে ১ হাজার টাকার বেশি লাগত। সেখানে মাত্র ১০ টাকায় কিনতে পেরে খুবই ভালো লাগছে।’
মনির শেখ বলেন, ‘বাবারে ১০ টাকা দিয়ে এই যুগে এত কিছু পাব, ভাবতেও পারি নাই। মনের ভেতর খুবই শান্তি লাগছে ১০ টাকায় চাল, তেল, মুরগি, ডিম, ছোলা কিনতে পেরে।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, রোজার মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সে সময় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়ে। এ জন্য তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। সারা দেশে ২০ হাজার পরিবার এই বাজার থেকে ১০ টাকায় তাদের নিত্যপণ্য কিনতে পারবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘রোজার মাস উপলক্ষে প্রতিবছরের মতো বিদ্যানন্দ ফাউন্ডেশন এবারও এ আয়োজন করেছে। আমরা তাদের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে