
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার পেছনে বাসটির যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। আজ শুক্রবার বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজিব আহসান বলেন, ‘আমরা বড় একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। যাত্রীরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আগেই বাস থেকে নেমে গিয়েছিলেন বলেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, বাসটির ফিটনেস ও যান্ত্রিক ত্রুটি এবং চালকের লাইসেন্সে কোনো সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ঘাটসংশ্লিষ্ট কোনো অব্যবস্থাপনা ছিল কি না, সেটিও তদন্ত করা হবে।
রাজিব আহসান আরও বলেন, সব ফেরির ফিটনেস রয়েছে। অ্যাপ্রোচ সড়কেরও কোনো ত্রুটি নেই। এখন বাসের কোনো সমস্যা ছিল কি না, সেটিই তদন্তে বেরিয়ে আসবে।
এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিমের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা রয়েছেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, নৌ পুলিশ সুপার (ফরিদপুর অঞ্চল) রবিউল ইসলাম, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে