
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়া এক মহাবিপন্ন বাগাড় বিক্রি হয়েছে সাড়ে ৭৭ হাজার টাকায়। মাছটির ওজন ছিল ৫০ কেজি। আজ শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় পদ্মা নদীতে জেলে সিদ্দিক হলদারের জালে মাছটি ধরা পড়ে।
সিদ্দিক হলদারের বরাতে আড়তদার রেজাউল মণ্ডল বলেন, দুপুরে সিদ্দিক হলদার তাঁর দল নিয়ে পদ্মায় মাছ শিকারে যান। নদীর বিভিন্ন এলাকায় জাল ফেলেও মাছের দেখা পান না। পরে কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির একটি বাগাড় আটকা পড়ে। তিনি বলেন, ‘আমার আড়তে নিয়ে আসা হয়। ওজন দিলে দেখা যায়, মাছটি ৫০ কেজি।’ আড়তদার রেজাউল মণ্ডল আরও বলেন, মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করে। পরে উন্মুক্ত নিলামে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এত বড় বাগাড় মাছ খুব কমই দেখা যায়। নিলামে মাছটি কেনার পর ফেরিঘাটের পন্টুনে বেঁধে রাখা হয়েছে। মাছটি বিক্রির জন্য ফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। কেজিপ্রতি ১০০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করা হবে।
বাগাড় মাছ বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ২ নম্বর তফসিলভুক্ত একটি সংরক্ষিত বন্য প্রাণী। মহাবিপন্ন প্রজাতির এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন কিংবা দখল আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। তারপরও আইনের তোয়াক্কা না করে মাছটি বেচাকেনা চলছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে