
পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের এক কাতল মাছ। পরে তা ১ লাখ ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার ভোরে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় পদ্মা নদীতে জেলে মন্টু হলদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান রাজবাড়ীর দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
শাহজাহান শেখ বলেন, ‘জেলে মন্টু হলদারের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। ভোরে তিনি তাঁর দল নিয়ে মানিকগঞ্জ জেলার দাউদকান্দি এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন। সেখানে তাঁর জালে বিশাল একটি কাতল মাছ আটকা পড়ে। পরে তিনি আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি দৌলতদিয়ায় নিয়ে আসেন। আড়তে মাছটি ওজন দিয়ে দেখা যায় ৩০ কেজি। সে সময় মাছটি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নিই।’
সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘মাছটি কেনার পর বিক্রির জন্য মোবাইল ফোনে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করি। পরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার এক সৌদিপ্রবাসীর কাছে ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে ১ লাখ ৮ হাজার টাকায় বিক্রি করা হয়।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে