
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজার আজমল হোসেন (৩৮) এবং হেলপার শাকিব হোসেন (২২)।
জানা গেছে, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার আগে সরকারি নির্দেশনা অনুযায়ী নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসির তৎপরতায় বাসের প্রায় ৩৭ জন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। পরে বাসটি নির্ধারিত রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে না উঠে পাশের অবস্থানরত ডাম্প ফেরি কবরীর র্যাম্পে সজোরে ধাক্কা দিলে শিকল ও সিটকিনি ছিঁড়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। এতে কোনো প্রাণহানি না ঘটলেও ফেরির অবকাঠামো ও যাত্রীদের মালামালের ক্ষয়ক্ষতি হয়।
এই ঘটনায় শুক্রবার রাতেই দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। শনিবার অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে